পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার শিশু আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। খালাস পেয়ে আদালত থেকে বের হয়ে ওইদিনের রাতের ঘটনা বর্ণনা করেন সুমি। সুমি বলেন, ঘটনার সময় রাতে ঐশী রান্না ঘরে কফি বানাচ্ছিল। আমি রান্না ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন দেখি কফির মধ্যে সে যেন কিছু একটা জিনিস ঢালতেছে। তখন ঐশী আমাকে দেখে ফেলে। সে আমাকে রান্না ঘরের ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দেয় এবং আমাকে থাপ্পড় মারে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপা, আমি দেখলাম আপনি কফিতে কি যেন মেশালেন। তখন সে বলে, তুই যদি কারো কাছে এ কথা বলিস, তাহলে তোর মা মারা যাবে। এ কথা বলার পর সে বারান্দার জানালা দিয়ে একটা কাগজ ফেলে দেয়। এরপর সে ওই বানানো কফি তার মাকে খাইয়েছে। কফি খেয়ে তার মা অসুস্থ হয়ে যায়। শুয়ে পড়লে তিনি ঘুমিয়ে যান। এরপর সে তার বাবাকে ফোন দিয়ে বলে, বাবা, মা অসুস্থ তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তার বাবার বাসায় আসতে রাত ১০টা বাজে। তার বাবা ভাত খাওয়ার পর ঐশীর রুমে গে...