Skip to main content

Posts

Showing posts with the label টপ নিউজ

আবারো ট্রলের শিকার প্রিয়াংকা

আবারো ট্রলের শিকার প্রিয়াংকা সমালোচনা যেন পিছুই ছাড়তে চায় না প্রিয়াংকা চোপড়ার। নগ্ন পায়ের ছবি, ‘কুৎসিত’ পোজের ছবি, অ্যাম্বাসেডরের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যমণি সাবেক এই বিশ্বসুন্দরী। ‘বেওয়াচ’ তারকাকে নিয়ে আবারও সমালোচনা। এবার বিকিনি পরা ছবি পোস্ট করে পড়েছেন সমালোচনার মুখে। বলিউড ছাপিয়ে এখন হলিউডে বেশ ব্যস্ত প্রিয়াংকা চোপড়া। বছরের অনেকটা সময় তিনি দেশের বাইরে কাটান। ঐশ্বরিয়া রাই ও দীপিকা পাড়ুকোনরা কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট মাতাচ্ছেন। প্রিয়াংকা ব্যস্ত ক্যালিফোর্নিয়ায়। সেখানে বেভারলি হিলসর সমুদ্র সৈকতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াংকা। সেখানেই বিকিনি পরা একটি ছবিও পোস্ট করে ‘কোয়ান্টিকো’ তারকা পড়েছেন সমালোচনার মুখে।   এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রিয়াংকা চোপড়া সেই ছবির কারণে ফের আলোচনায়। ছবিতে প্রিয়াংকা যেন এক মৎস্যকন্যা। ছবি শেয়ার করার জনপ্রিয় অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রামে বিচ ক্যারাভানে শুয়ে নিজের একটি ছবিটি শেয়ার করেছেন প্রিয়াংকা। ইতিমধ্যে অনলাইনে ট্রলের শিকার হয়েছেন তিনি। এরই মধ্য ছবিটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে ছবিটি নিয়ে...

মহাকাশের দিকে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১। বিস্তারিত......

অবশেষে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ নিয়ে মহাকাশের পথে  যাত্রা করল মহাকাশযান ফ্যালকন ৯। সৃষ্টি হলো নতুন ইতিহাসের। মহাকাশের দিকে উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে সঙ্গে নিয়ে রওনা হয় জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটের দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর রাত ২টা ৪৭ মিনিটে এ স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহটি নির্ধারিত কক্ষপথে পৌঁছেছে।   । শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর এটি স্বাভাবিকভাবেই মহাকাশের দিকে ছুটে যায়। এটি কক্ষপথে পৌঁছাতে নির্ধারিত ৩৩ মিনিট সময় নেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উৎক্ষেপণের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন ঘোষণার পূর্বে তিনি যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও রাশিয়াকে ধন্যবাদ জানান।

হাসিখুশি শুভ আক্তারের ভবিষ্যৎ কী ? বিস্তারিত পড়ুন.....

হাসিখুশি শুভ আক্তারের ভবিষ্যৎ কী ? বিস্তারিত পড়ুন..... কিশোরীটির নাম শুভ আক্তার। মাদারীপুর সদর উপজেলার হুগলী হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩ দশমিক ২২ পেয়ে উত্তীর্ণ হয়েছে সে। পরীক্ষা শেষে আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ডান পা হারায় শুভ। পা হারিয়ে এখন সে বাকরুদ্ধ ও হতাশ। আনন্দ আর দুরন্তপনায় ভরা ছিল শুভর জীবন। অভাবের সংসার হলেও পরিবারের সঙ্গে ভালোই কেটেছে তার দিন। কিন্তু একটি দুর্ঘটনা তার জীবন থেকে সবকিছু কেড়ে নিল। এই অবস্থায় তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন শুভর বাবা শাজাহান খোয়াজ। তিনি বলেন, ‘মেয়েটি আমার খুব হাসিখুশি ছিল। সবার মন জয় করে রাখত। অভাব কখনোই বুঝতে দেয়নি। কারও সঙ্গে তার তুলনা চলে না। মেয়েটির এই বয়সে দৌড়াদৌড়ি করা, দুষ্টুমির ছলে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে থাকার কথা। কিন্তু একটি দুর্ঘটনা তার জীবনকে এলোমেলো করে দিল। ভবিষ্যতে মেয়েটি আমার কী করবে, তা নিয়ে ভীষণ চিন্তায় আছি। মেয়েটিকে নিয়ে এক মাস ধরে হাসপাতালে কাটছে।’ ভবিষ্যতে কীভাবে পড়াশোনা করবে, কলেজে ভর্তি হবে? বই কেনা ও কলেজে যাতায়াতের টাকা কোথায় পাবে, এ নিয়ে এখন দিশেহারা শুভর পর...

কোটা সংস্কার আন্দোলন সুষ্ট ও সফল করতে নিম্নোক্ত নিয়মগুলো পালন করুন

আজকের আন্দোলন সুষ্ট ও সফল করতে নিম্নোক্ত নিয়মগুলো পালন করুন। - ১.শান্তিপূর্ণ ভাবে আমাদের মানব বন্ধন নিয়মতান্ত্রিক ভাবে পালন করতে হবে। ২.রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে দাড়াতে হবে। ৩.যান চলাচলে কোনরকম বিঘ্ন ঘটানো যাবেনা। ৪.জনসাধারণের চলাচলের অসুবিধা হয় এমন ভাবে দাড়ানো যাবেনা। ৫.কোন উস্কানি মূলক স্লোগান ও প্লাকার্ড প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। ৬.আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কাজ করা যাবেনা। ৭.কমিটির নির্দেশনা ব্যতীত কোন কাজ করা যাবেনা। আজকের আন্দোলন সুষ্ট ও সফল করতে নিম্নোক্ত নিয়মগুলো পালন করুন। - ১.শান্তিপূর্ণ ভাবে আমাদের মানব বন্ধন নিয়মতান্ত্রিক ভাবে পালন করতে হবে। ২.রাস্তার পাশে সারিবদ্ধ হয়ে দাড়াতে হবে। ৩.যান চলাচলে কোনরকম বিঘ্ন ঘটানো যাবেনা। ৪.জনসাধারণের চলাচলের অসুবিধা হয় এমন ভাবে দাড়ানো যাবেনা। ৫.কোন উস্কানি মূলক স্লোগান ও প্লাকার্ড প্রদর্শন থেকে বিরত থাকতে হবে। ৬.আইন শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কাজ করা যাবেনা। ৭.কমিটির নির্দেশনা ব্যতীত কোন কাজ করা যাবেনা।

আজ দেশের কোথায় কোথায় কোটা সংস্কারের মানববন্ধন অনুষ্ঠিত হবে তা জেনে নিন

আজ দেশের কোথায় কোথায় কোটা সংস্কারের মানববন্ধন অনুষ্ঠিত হবে তা জেনে নিন এবং সবাই অংশগ্রহণ  করুন। কেন্দ্রীয় কমিটি শাহবাগ টু রাজু ভাস্কর্য। নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ষোলশহর স্টেশন।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,শহীদ মিনার। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট। কেন্দ্রিয় শহীদ মিনার,চৌহাট্রা সিলেট। প্যারিস রোড রাজশাহী বিশ্ববিদ্যালয়। শহীদ মিনার প্রাঙ্গণ,  মাওলানা ভাসানী বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। Begum Rokeya University, Rangpur. কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। Narsingdi govt. college সিটি বিশ্ববিদ্যালয়, পান্থপথ,ঢাকা। সরকারি সা'দত কলেজ,করটিয়া টাঙাইল। নজরুল কুটির এর সামনে। নোয়াখালী প্রেস ক্লাব, নোয়াখালী পদুয়ার বাজার বিশ্বরোড, কুমিল্লা। পাবনা।  PUST এর সামনে। সকাল ১১টায় সরকারী গুরুদয়াল কলেজের সামনে কোটা সংস্কারের দাবীতে মানববন্ধন হবে

কোটা বৈষম্যের ভুক্তভোগীরাই ভাল বোঝেন কোটা কি ? বিস্তারিত পড়ুন.......

কোটা বৈষম্যের ভুক্তভোগীরাই ভাল বোঝেন কোটা কি ১/ প্রথম শ্রেণীর ক্যাডার, ননক্যাডার, ব্যাংকার, Engineer, নিয়োগে কোটা মুক্ত রাখা উচিত । দেশ পরিচালনার জন্য মেধার বিকল্প নেই । মেধাবী যে ধর্ম, বর্ন, গোত্র , এলাকার হউক না কেন সে মেধায় বেরিয়ে আসবেই । ২/ দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর সরকারি চাকুরি নিয়োগে জেলাকোটাসহ সবকোটাকে নতুনকরে বিন্যাস করা উচিত। এক্ষেত্রে আরো নতুন কোটা যোগ করা যেতে পারে যেমন : ক) হাওর কোটা । কিশোরগঞ্জ, হবিগঞ্জ , মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জের হাওর এলাকার জীবনের মান অত্যন্ত নিম্ন মানের এবং এরা সত্যিকারের পিছিয়েপড়া (Backwards) জনগোষ্ঠী । খ) পাহাড়ী কোটা । চট্টগ্রাম , রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেট, মৌলভীবাজারের পাহাড়ে বসবাসরত উপজাতিরা কোটা পেলে সেখানে বসবাসরত অ-উপজাতিরা কোটা পাওয়ার দাবিদার । গ) চা শ্রমিক কোটা । পন্চগড়, চট্টগ্রাম , সিলেট, মৌলভীবাজারের চা শ্রমিকরা উপজাতি কোটা পায় না কিন্তু তারা অন্যতম পিছিয়েপড়া (Backwards) জনগোষ্ঠী । ঘ) কওমী মাদ্রাসা কোটা । সরকার কওমী সনদকে স্বীকৃতি দিয়েছে । কিন্তু তারা একেবারেই প্রচলিত শিক্ষা থেকে বঞ্চিত ।এরাও একধরনের পিছ...

কিশোরগঞ্জে SSC রেজাল্ট জানাতে গিয়ে ম্যাডাম কান্নায় ভেঙে পড়েন

কিশোরগঞ্জে একটা স্কুলে SSC Result দেওয়ার দিন সব ছাত্র/ছাত্রীরা জাতীয় সংগীত গাইবার মত সারি বেঁধে স্কুল মাঠে দাড়িয়ে ছিল আর স্যার ম্যাডামরা ২য় তলায় দাড়িয়ে ছিল। স্কুলের প্রধান শিক্ষিকার হাতে ছিল SSC পরীক্ষার রেজাল্ট.. ম্যাডাম রেজাল্টটা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ! মনে হচ্ছিল হাজার বছরের সব কষ্ট উনার বুকের ভেতরে.... স্বজন হারানোর বেদনার মত ছিল। উনি কান্না জর্জরিত কণ্ঠে জানালেন উনার স্কুল থেকে এই বছর শুধু একটা মেয়েই A+ পেয়েছে, সে হলো শারমিন ! সে শধু A+ ই নয় পেয়েছেGolden A+ ! যে আজকে স্কুলের এই সুনাম বয়ে এনেছে সেই হতভাগি আর এই দুনিয়াতে নেই ! স্কুল বন্ধ থাকার কারনে অনেকেই জানতে পারেনি। মেয়েটি গত ১লা মে গঞ্জ থেকে অটো দিয়ে বাসায় আসার পথে রোড_এক্সিডেন্ট এ মারা যায়। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল, মেয়েটি উনার ছাত্রী নয়, যেন নিজের মেয়ের মৃত্যুর কথা বলছেন। দেখলাম সারি বেধে দাড়ানো প্রতিটা ছেলে মেয়ের চোখ ভিজে গেলো গাল বেয়ে পানি পরতে লাগলো, অনেকে দাঁড়ানো থেকে মাথায় হাত দিয়ে বসে পড়েছে ! সবাই হাউ মাউ করে কান্না শুরু করে দিলো। _ নিজেরা A+ পায় নাই, সেই দু:খে নয়, স্কুলের সব চেয়ে # ব...

পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা যে দুই মোবাইল নাম্বারে

যে দুই মোবাইল নাম্বারে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে ২৪ ঘণ্টা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ নিতে ‘আইজিপি কমপ্লেইন সেল’ গঠন করেছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের ‘সিকিউরিটি সেল’ এখন ‘আইজিপি কমপ্লেইন সেল’ নামে পরিচিত হবে। সোমবার এ সেল গঠন করা হয় বলে জানান এআইজি সহেলী ফেরদৌস। তিনি বলেন, “এই সেল ২৪ ঘণ্টা চালু থাকবে। একজন অতিরিক্ত ডিআইজি সেলটির তত্ত্বাবধান করবেন।” যে কোনো পদের পুলিশ সদস্য অপেশাদার বা অনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তার বিরুদ্ধে যেকোনো সময় অভিযোগ নেওয়া হবে বলে জানিয়ে এআইজি সহেলী বলেন, “আগে অফিস চলাকালীন সময়ে অভিযোগ নেওয়া হতো। এখন নির্ধারিত কোনো সময় নেই।” এই সেলে সরাসরি, কুরিয়ার সার্ভিস বা ডাকযোগে অভিযোগ করা যাবে অথবা ০১৭৬৯৬৯৩৫৩৫ এবং ০১৭৬৯৬৯৩৫৩৬ নম্বরে ফোন করেও অভিযোগ জানানো যাবে। ই-মেইল:-- complain@police.gov.bd অভিযোগ করা যাবে বলে জানান পুলিশ কর্মকর্তা সহেলী।

খুব তাড়াতাড়ি কোটার কমিটি হবে |আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারে জনপ্রশাসন মন্ত্রণালয় শিগগিরই একটি কমিটি করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তবে কত দিনের মধ্যে সেই কমিটি হতে পারে সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি তিনি। মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বিষয়ে পরবর্তী করণীয় পদক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে এখনো কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিউল জানান, সোমবারের মন্ত্রিসভা বৈঠকে কোটা নিয়ে কোনো আলোচনা হয়নি, অগ্রগতিও নেই। কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের জন্য কমিটি গঠনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে এখনও পৌঁছায়নি। আমরা আনুষ্ঠানিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এর অগ্রগতি আমাদের জানাতে বলেছি। প্রজ্ঞাপন শিগগিরিই জারি হবে কি না- এমন প্রশ্নের জবাবে শফিউল আলম বলেন, আমরা এমনটাই আশা করি। অনেক দিন বন্ধ ছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় ওই বিষয়ে খুব বেশি কাজ আগায়নি। এর আগে কোটা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভি...

SSC পরীক্ষায় জগন্নাথপুরে ১২টি প্রতিষ্ঠানে জিপিএ ৫ মোট ২২ টি

Medianews420 ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২৯টি বিদ্যালয়ের মধ্যে ১২টি প্রতিষ্ঠানে ২২টি জিপিএ ৫ এসেছে। জগন্নাথপুর উপজেলায় এবার জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে, জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫টি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ১টি, আটপাড়া উচ্চ বিদ্যালয় ২টি, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয় ১টি, শ্রীরামসী উচ্চ বিদ্যালয় ১টি, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ২টি, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ২টি, চিলাউড়া উচ্চ বিদ্যালয় ১টি, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ৩টি, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয় ১টি ও লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় ১টি। Medianews420 জগন্নাথপুর উপজেলার ১৭টি মাদ্রাসার মধ্যে কোন প্রতিষ্ঠানে এবার জিপিএ ৫ নেই। জগন্নাথপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ  অভিনন্দন বার্তায়, কৃতি ছাত্র-ছাত্রীদেরকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত।

পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার শিশু আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ আদেশ দেন। খালাস পেয়ে আদালত থেকে বের হয়ে ওইদিনের রাতের ঘটনা বর্ণনা করেন সুমি। সুমি বলেন, ঘটনার সময় রাতে ঐশী রান্না ঘরে কফি বানাচ্ছিল। আমি রান্না ঘরের সামনে দিয়ে যাচ্ছিলাম। তখন দেখি কফির মধ্যে সে যেন কিছু একটা জিনিস ঢালতেছে। তখন ঐশী আমাকে দেখে ফেলে। সে আমাকে রান্না ঘরের ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দেয় এবং আমাকে থাপ্পড় মারে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপা, আমি দেখলাম আপনি কফিতে কি যেন মেশালেন। তখন সে বলে, তুই যদি কারো কাছে এ কথা বলিস, তাহলে তোর মা মারা যাবে। এ কথা বলার পর সে বারান্দার জানালা দিয়ে একটা কাগজ ফেলে দেয়। এরপর সে ওই বানানো কফি তার মাকে খাইয়েছে। কফি খেয়ে তার মা অসুস্থ হয়ে যায়। শুয়ে পড়লে তিনি ঘুমিয়ে যান। এরপর সে তার বাবাকে ফোন দিয়ে বলে, বাবা, মা অসুস্থ তুমি তাড়াতাড়ি বাসায় আসো। তার বাবার বাসায় আসতে রাত ১০টা বাজে। তার বাবা ভাত খাওয়ার পর ঐশীর রুমে গে...

এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন

এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন Click here  এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন এস এস সি ও সমমানের রিজাল্ট ও মার্কশীট দেখতে এখানে ক্লিক করুন

এস এস সি ও সমমানের পরীক্ষায় এবার জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের এই অনুলিপি হস্তান্তর করেন। বেলা ২টা থেকে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। গতবছর এ পরীক্ষায় ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। সেই হিসাবে এবার পাসের হার ২ দশমিক ৫৮ শতাংশ পয়েন্ট কমেছে। আর পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫ হাজার ৮৬৮ জন। গত ১ থেকে ২৫ ফেব্রুয়ারি এবারের এসএসসির তত্ত্বীয় এবং ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়। দশ বোর্ডে এবার মোট ২০ লাখ ২৬ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ১৪ লাখ ৪৩ হাজার ৩৮২ জন। মন্ত্রী জানান, আটটি সাধারণ বোর্ডের অধীনে এবার এসএসসিতে ৭৯ দশমিক ৪০ শতাংশ, মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে ৭০ দশমিক ৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৭১ দশমিক ৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এসএমএসে ফল যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে। SSC/DAKHIL লিখে স্পেস দ...

তাসফিয়ার পোস্ট মর্টেম রিপোর্টে বেরিয়ে আসলো ভয়ঙ্কর যত তথ্য

তাসপিয়া আমিনের মৃত্যু রহস্য উদঘাটনে অনেকটাই দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তদন্তকারী পুলিশ সদস্যরা।ঘটনার আরও একাধিক সিসি টিভির ফুটেজ হাতে পেয়েছে। সেগুলো পর্যালোচনায় বেশ কিছু তথ্য-উপাত্ত বেরিয়ে এসেছে। এখন অপেক্ষা ভিসেরা রিপোর্টের। এটি পেলেই তাসপিয়া আত্মহত্যা করেছে, নাকি হত্যার শিকার তার রহস্য জানা যাবে বলে আশাবাদী পুলিশ। পুলিশ এখন মোটামুটি নিশ্চিত, নগরীর চায়না গ্রিল রেস্টুরেন্ট থেকে বের হয়ে তাসপিয়া আর বাসায় ফিরে আসেনি। মৃত্যু রহস্য উদঘাটনে নতুন করে ওই রেস্টুরেন্টের সিসি টিভির একাধিক ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এছাড়া নগরের সন্দেহভাজন বেশ কিছু এলাকার সিসি টিভির ফুটেজও পুলিশের হাতে এসেছে। সংগ্রহ করা হয়েছে তাসপিয়াদের বাসার সিসি টিভির ফুটেজ। সূত্র জানায়, ভিডিও ফুটেজগুলো পর্যালোচনা করে পুলিশ জানতে পেরেছে, তাসপিয়া আমিনকে পতেঙ্গা সমুদ্র সৈকতে কারা নিয়ে গিয়েছিল। শুধু তাই নয়, তার মৃত্যু কিভাবে হয়েছে, তারও তথ্য-প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। কিন্তু, ময়নাতদন্তের রিপোর্ট (ভিসেরা ও সিআইডি) হাতে না পাওয়া পর্যন্ত এ বিষয়ে তদন্ত সংশ্লিষ্টরা প্রকাশ্যে কিছু বলছেন না।নতুন করে তাস...